1 Answers
বাক্সের ভেতর যেসব দ্রব্য রয়েছে সেগুলোকেই অপুর সমুদয় সম্পত্তি বলা হয়েছে।
ছোট্ট অপুর একটি টিনের বাক্স রয়েছে। সেই বাক্সের ভেতরে রং ওঠা কাঠের ঘোড়া, একটা টোল খাওয়া টিনের ভেঁপু-বাঁশি, গোটা কতক কড়ি, একটা দু'পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল, খান কতক খাপরার কুচি- এসবই অপুর সম্পত্তি। মূলত ছোট্ট শিশুর খেলার সরঞ্জামই তার অমূল্য সম্পত্তি। এ কথাটি বোঝানোর জন্য লেখক সেসব দ্রব্যকেই সম্পত্তি বলেছেন।
5 views
Answered