1 Answers
'উপেক্ষিত শক্তির উদ্বোধন' বলতে তথাকথিত শ্রেণিবৈষম্যের বিচারে নিম্নশ্রেণিতে পতিত দরিদ্র, অবহেলিত ও অনাদৃত জনশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের শুভ সূচনাকে বোঝানো হয়েছে।
সৃষ্টির উষালগ্ন থেকেই শ্রেণিবৈষম্যের বিভেদ চলে এসেছে। আর আমাদের তথাকথিত আভিজাত্য-গর্বিত সম্প্রদায়ই এই শ্রেণিবৈষম্যের উদ্গাতা। তাদের চোখে যারা দরিদ্র ও অভাবী তারা মানুষও না এবংকাজেরও না। অথচ তারাই মাথার ঘাম পায়ে ফেলে তাদের খাদ্যের জোগান দিচ্ছে এবং আরাম-আয়েশে থাকার জন্য তাদের বড় বড় ইমারত গড়ে দিচ্ছে। আর তারা এদেরকেই অবহেলা, উপেক্ষা করে দূরে সরিয়ে রাখছে। এই অবহেলিত, নিন্দিত, উপেক্ষিত নিম্নশ্রেণির জনগণের কর্মশক্তিকে কাজে লাগানোর উদ্দ্দ্বোধন করাকেই 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' বোঝানো হয়েছে।
7 views
Answered