1 Answers
চেয়ারম্যান সাহেব যেন 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের লেখকের ভাবনাকেই ধারণ করেছেন- মন্তব্যটি যথার্থ।
যুগ যুগ ধরে সমাজে শ্রমজীবী মানুষেরাই সভ্যতা গড়ে তুলতে এগিয়ে এসেছে। অথচ তারাই তথাকথিত ভদ্রলোকদের কাছে 'ছোটলোক' পরিচয়ে পরিচিত এবং তাদের দ্বারা নানাভাবে শোষিত ও অবহেলিত। আমাদের উচিত এসব মানুষের প্রতি সহমর্মিতা দেখানো।
উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখক বলেছেন, আমাদের দেশের বৃহৎ অংশ শ্রমজীবী মানুষ। তারা আজ ভদ্র সম্প্রদায় দ্বারা উপেক্ষিত ও অবহেলিত। দেশের মোট শক্তির হিসাবে এরা দশ আনা। এই দশ আনা শক্তি তথাকথিত ভদ্র সম্প্রদায় দ্বারা বৈষম্যের শিকার হচ্ছে। অথচ এরা ঐক্যবদ্ধ মহাশক্তিরূপে দেশ ও সমাজের কল্যাণ সাধন করে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের মধ্যেও এই মানবিক বোধের প্রকাশ ঘটেছে। তিনি মনে করেন ছিন্নমূল হতদরিদ্র লোকেরাও মানুষ। তাই তিনি তাদের মেয়ের বিয়েতে দাওয়াত করেছেন এবং নিজ হাতে খাবার পরিবেশন করেছেন। তিনি দরিদ্র ও শ্রমজীবীদের অবহেলা না করে মূল্যায়ন করেন। তিনি বিশ্বাস করেন এরাই দেশ ও জাতির সম্পদ। দেশের উন্নয়নে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব মানুষই দেশের সম্পদ, জাতির শক্তি।
'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখক পতিত, চন্ডাল, ছোটলোক ভাইদের বুকে টেনে নিয়ে সামনে এগিয়ে যেতে বলেছেন। উদ্দীপকের চেয়ারম্যান সাহেবও মেয়ের বিয়েতে সাধারণ এসব মানুষকে আপ্যায়ন করার মধ্য দিয়ে এ কাজটিই করেছেন। এ দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।