1 Answers
"উদ্দীপকের আরমান সাহেব 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের লেখকের মানসমূর্তি।"- মন্তব্যটি যথার্থ। যুগ যুগ ধরে সমাজে শ্রমজীবী মানুষেরাই সভ্যতা গড়ে তুলতে এগিয়ে এসেছে। অথচ তারাই তথাকথিত ভদ্রলোকদের কাছে ছোটলোক পরিচয়ে পরিচিত এবং তাদের দ্বারা নানাভাবে শোষিত ও অবহেলিত।
উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধে লেখক বলেছেন, আমাদের দেশের বৃহৎ অংশ শ্রমজীবী মানুষ আজ অবহেলিত। দেশের মোট শক্তির হিসাবে এরা দশ আনা। এই দশ আনা শক্তি তথাকথিত ভদ্রসম্প্রদায় দ্বারা বৈষম্যের শিকার হচ্ছে। অথচ এরা ঐক্যবদ্ধ মহাশক্তিরূপে দেশ ও সমাজের কল্যাণ সাধন করে। উদ্দীপকের আরমান সাহেবের মধ্যেও এই মানবিক বোধের প্রকাশ ঘটেছে। তিনি মনে করেন ছিন্নমূল হতদরিদ্র লোকেরাও মানুষ। তাই তিনি তাদের নিয়ে সামাজিক সেবামূলক কাজ শুরু করেন। আরমান সাহেব তাদের অবহেলা না করে মূল্যায়ন করেন। তিনি বিশ্বাস করেন দেশের উন্নয়নে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
'উপেক্ষিত শক্তির উদ্দ্বোধন' প্রবন্ধে লেখক পতিত, চণ্ডাল, ছোটলোক ভাইদের বুকে টেনে নিয়ে সামনে এগিয়ে যেতে বলেছেন। উদ্দীপকের আরমান সাহেব এই কাজটিই করেছেন। এই দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।