1 Answers
'বোধন বাঁশিতে সুর দেওয়া' বলতে লেখক নিদ্রাচ্ছন্ন অসচেতনদের বোধ জাগিয়ে তোলাকে বুঝিয়েছেন।
বোধন বাঁশি হচ্ছে বোধ জাগিয়ে তোলার বাঁশি। এখানে মানুষকে সচেতন করে তোলার আহ্বানকে লেখক বোধন বাঁশিতে সুর দেওয়া বুঝিয়েছেন। লেখক মানুষকে বৈষম্যহীন সমাজ গঠনে আত্মসচেতন করে তুলতে চেয়েছেন। কারণ সমাজে মানুষে মানুষে নানা রকম বৈষম্য বিরাজমান। শ্রেণিবৈষম্যের কারণে জাতি অধঃপতিত। ফলে দেশ ও জাতির কোনো উন্নতি সাধিত হচ্ছে না। কারণ দেশের মোট দশ আনা উপেক্ষিত শক্তিকে কাজে লাগানো হচ্ছে না। ফলে তাদের জাগরণ ঘটছে না। কবি বোধন বাঁশিতে সুর দিয়ে মানুষের মধ্যে এই বোধটিই জাগিয়ে তুলতে চেয়েছেন।
9 views
Answered