1 Answers

'বোধন' হলো শারদীয়া দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দেবীদুর্গার পূজারন্ডের প্রাক্কালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শরৎকাল দেবলোকের রাত্রি দক্ষিণায়নের অন্তর্গত। তাই এ সময় দেবপূজা করতে হলে, আগে দেবতার 'বোধন' (জাগরণ) করতে হয়। একাধিক পুরাণ ও অন্যান্য ধর্মীয় গ্রন্থে উল্লিখিত হয়েছে যে, রাবণ বধের পূর্বে রাম, দেবীদুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্ববৃক্ষতলে বোধনপূর্বক দুর্গাপূজা করেছিলেন। এ থেকেই  দুর্গাপূজায় বোধন প্রচলিত হয়ে আসছে।

4 views

Related Questions