1 Answers

'শিকড় অনেক দূরে চলে গেছে'- কথাটি দ্বারা প্রতীকী অর্থে লেখক লক্ষ্মী বউটির পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার দিকটি বোঝানো হয়েছে। 

বাড়ির পাশের নিমগাছটির প্রশংসা করায় তার ইচ্ছে করে লোকটির সঙ্গে তার চলে যেতে। কিন্তু গাছটি তা পারে না, কারণ গাছ বড় হয়ে গেলে তার শিকড় মাটির অনেক দূর চলে যায়। গল্পে নিমগাছের মধ্য দিয়ে একজন নারীর পারিপার্শ্বিক অবস্থা বোঝানো হয়েছে। একজন নারী সংসারজীবনে পদার্পণ করার পর তার যতই ইচ্ছে করুক না কেন সেসব ছেড়ে সে চলে যাবে, কিন্তু সে তা পারে না। কারণ পারিপার্শ্বিক অবস্থা, সাংসারিক বন্ধনে সে আবদ্ধ হয়ে যায়। আলোচ্য উক্তিটিতে নারীর সামাজিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার দিকটি প্রকাশ করা হয়েছে প্রতীকী অর্থে।

5 views

Related Questions