1 Answers

"চিরনিস্তব্ধ হৃদয়-উপকূল" বলতে বাশক্তিহীন সুভার মনকে বোঝানো হয়েছে।

'সুভা' গল্পের গল্পকারের মতে প্রকৃতি যেন সুভার ভাষার অভাব পূরণ করে দেয়, প্রকৃতি সুভার হয়ে কথা বলে। নদীর কলধ্বনি, কোলাহল, মাঝির গান, পাখির ডাক প্রভৃতি যেন সমুদ্রের স্রোতের মতো এসে সুভার চিরনিস্তব্ধ হৃদয়-উপকূলের কাছে এসে ভেঙে পড়ে। মূলত প্রকৃতির হাজারো শব্দ সমারোহের মধ্যে সুভার বাহীন হৃদয় ব্যাকুল হয়। কারণ সে কথা বলতে পারে না। প্রশ্নোক্ত কথাটি দ্বারা সেই বিষয়টি বোঝানো হয়েছে।

9 views

Related Questions