1 Answers
'সুভা' গল্পে 'গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী' কথাটি দ্বারা চন্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট নদীকে বোঝানো হয়েছে।
সুভাদের গ্রামের নাম চণ্ডীপুর। এই গ্রামের পাশ দিয়ে ছোট নদীটি বয়ে গেছে গৃহস্থঘরের মেয়েটির মতো। নিরলসভাবে তার ছুটে চলা। দুই তীরে অবস্থিত দুই গ্রামের সবার সঙ্গেই যেন নদীটির ভাব বা সম্পর্ক রয়েছে। তার জল গ্রামের সবার জন্য প্রয়োজন। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়াঘন তীর, নিচ দিয়ে যেন গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী দ্রুত পায়ে নানা মঙ্গল কাজ করে চলেছে।
6 views
Answered