1 Answers

"তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত"- কথাটি দ্বারা সুভার পশুপ্রেম বোঝানো হয়েছে। 

সুভার অন্তরঙ্গ বন্ধুর দলের মাঝে দুটি গাভীও ছিল। তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সুভা কথা বলতে পারত না বলে কখনো তাদেরকে নাম ধরে ডাকতে পারেনি। সুভার কথা শুনতে না পেলেও তারা সুভার পায়ের আওয়াজ চিনতে পারত। তার কথাহীনতার মধ্যেই একটা করুণ সুর ছিল। আর এই করুণ সুরের মর্ম তারা খুব ভালোভাবেই বুঝতে পারত। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি সুভার পশুপ্রেমের প্রসঙ্গেই করা হয়েছে।

8 views

Related Questions