1 Answers
'যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে'- এ কথা দ্বারা ছেলের মৃত্যু আশঙ্কা মায়ের মনে আতঙ্ক সৃষ্টি করাকে বোঝানো হয়েছে।
'পল্লিজননী' কবিতায় ছেলে মৃত্যুশয্যায় শুয়ে; আর মা পাশে বসে প্রহর গুনছে। রুণ ছেলের অনেক কথা মা শোনে এবং ছেলেকে ঘুমাতে বলে। কিন্তু ছেলের চোখে কিছুতেই ঘুম আসে না। মা ছেলের রোগমুক্তির জন্য দরগায় মানত করে। তার মনে ছেলেকে হারানোর আশঙ্কা জেগে ওঠে। মায়ের চোখের সামনে ছেলে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যাবে এটি যেন মায়ের বুকে শেলের মতো বিঁধে। এমন কথা ভাবতেই মায়ের মন আঁতকে ওঠে এবং এমন ভাবনা যেন মাকে সর্বক্ষণ ভাবায়। আলোচ্য চরণে ছেলে হারানোর আশঙ্কা প্রকাশ পেয়েছে।
5 views
Answered