1 Answers

"মাছ খাওয়াই বাদ দিয়েছি এজন্যে।"- কথাটি দ্বারা নদীতে ফেলে দেওয়া লাশের দুর্গন্ধের বিষয়টি বোঝানো হয়েছে। 

পাকিস্তানি মিলিটারির গুলিতে অনেক মানুষ মরছে। করিম এসে খবর দেয় পেছনে হাত বাঁধা, গুলিতে মরা অনেক লাশ নদীতে ভেসে যাচ্ছে। এই সময় লেখিকাও পাকিস্তানি সেনাদের অত্যাচারে নিহতদের মৃতদেহগুলোর কথা বলেন। সব জায়গাতেই যেন একই আলোচনা। আর এই লাশগুলো নদীতে ভেসে এসে পানি দূষিত করছে। পচা লাশের দুর্গন্ধে সোয়ারীঘাটে দাঁড়ানো যায় না। এই কারণে লেখিকা নদীর মাছ খাওয়া বাদ দিয়েছেন।

4 views

Related Questions