1 Answers

"ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেচে"- কথাটি দ্বারা হরিহরের দারিদ্র্যপীড়িত সাংসারের দুরবস্থাকে বোঝানো হয়েছে। 

হরিহর দরিদ্র ব্রাহ্মণ। স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে কায়-ক্লেশে তার সংসার চলে। গোমস্তার কাজ, যজমানি ইত্যাদি করে বহু কষ্টে দিন কেটে যায়। একদিন সে দশঘরা গ্রামে যায় তাগাদার জন্য। সেই গ্রামের এক লোক হরিহরকে ঐ গ্রামে বসবাস করার প্রস্তাব করে এবং তার কাছ থেকে মন্ত্র নিতে চায়। কিন্তু হরিহর তৎক্ষণাৎ রাজি হয় না। কারণ দরিদ্র হলেও তার আত্মসম্মানবোধ রয়েছে। তৎক্ষণাৎ রাজি হলে লোকটি ভাবত সে বুঝি চরম অর্থ-কষ্টে পড়েছে। এই ভাবনাই প্রকাশ পেয়েছে প্রশ্নোক্ত কথাটিতে।

5 views

Related Questions