1 Answers
'উক্ত বিষয়টি শুধু ধর্ম-দর্শনই নয়, ঐতিহাসিক তথ্য ভাণ্ডারও বটে।'- ত্রিপিটক সম্পর্কিত এ মন্তব্যটি যথার্থ।
ত্রিপিটক-এ যুদ্ধের বুদ্ধত্ব লাভ হতে সঙ্ঘ প্রতিষ্ঠা পর্যন্ত জীবনের নানা কাহিনী আলোচিত হয়েছে। বুদ্ধের ধারাবাহিক জীবনী রচনার জন্য গ্রন্থটির মূল্য অপরিসীম। গ্রন্থটিতে বুদ্ধত্ব লাভের পর থেকে শুরু করে সঙ্ঘ প্রতিষ্ঠাকাল পর্যন্ত বুদ্ধ যেসব বিনয়বিধান চালু করা হয়েছিল তার ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়। ত্রিপিটকে বুদ্ধের সমসাময়িক কালের অনেক ঐতিহাসিক ঘটনার বিবরণ রয়েছে। বুদ্ধের ধর্মপ্রচারের ইতিহাস, বৌদ্ধসঙ্ঘের উৎপত্তি ও ক্রমবিকাশ, ধর্মচক্র প্রবর্তন, পঞ্চবর্গীয় শিষ্যের দীক্ষা, বুদ্ধের সাথে সাক্ষাতের জন্য ধনাঢ্য যশের পরিভ্রমণ, রাজা বিম্বিসারের সাথে বুদ্ধের সাক্ষাৎসহ গুরুত্বপূর্ণ বহু ঐতিহাসিক তথ্যে ত্রিপিটক ভরপুর। এ ছাড়াও শিক্ষাদান পদ্ধতি, গুরু-শিষ্যের সম্পর্ক, আদর্শ, জীবন গঠনের সঠিক দিক নির্দেশনাও রয়েছে।
উদ্দীপকে বর্ণিত প্রাচীন আরবের সমাজ-সংস্কৃতি, শিল্প সাহিত্যের ন্যায় প্রাচীন ভারতের ধর্ম, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ভূগোল, ভ্রমণ, নির্মাণ ও উন্নয়ন এরূপ বহু ঐতিহাসিক তত্ত্ব ও তথ্যে ত্রিপিটক সমৃদ্ধ। বুদ্ধের ধর্ম-দর্শনই ত্রিপিটকের মূল উপজীব্য বিষয়। প্রসঙ্গক্রমে এ গ্রন্থে বুদ্ধের সমকালীন সমাজ, সংস্কৃতি, ধর্ম, দর্শন, রাজনীতি, ভূগোল, অর্থনীতি প্রভৃতি সম্পর্কেও আলোচনা রয়েছে।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত হাদিসের ন্যায় ভারতবর্ষের প্রাচীন ইতিহাস জানার জন্য ত্রিপিটকের গুরুত্ব অপরিসীম।