1 Answers
ড. জয়নারের তথ্য পাওয়ার অধিকার সম্পর্কিত অভিযোগ যেমন সত্য তেমনি সব তথ্য প্রকাশ বা প্রদান করা বাধ্যতামূলক নয় একথাও সত্য বলে আমি মনে করি।
উদ্দীপকে কানাডার নাগরিক ড. জয়নার তথ্য পাওয়ার বিষয়ে ক্ষোভ এবং অভিযোগ প্রকাশ করেন। তার এই ক্ষোভের বিষয় যেমন ঠিক তেমনি সব তথ্য প্রকাশ বা প্রদান করাও বাধ্যতামূলক নয় এক কথাও সত্য। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো-
তথ্য অধিকার আইনের অন্যান্য বিধান বলতে যা কিছুই থাকুক না কেন কোনো কর্তৃপক্ষ কোনো নাগরিককে নিম্নলিখিত তথ্যসমূহ প্রদান করতে বাধ্য থাকবে না। যেমন-
১. কোনো তথ্য প্রকাশের ফলে বাংলাদেশের নিরাপত্তা, অখন্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এরূপ তথ্য।
২. পররাষ্ট্রনীতির কোনো বিষয় যার দ্বারা বিদেশি রাষ্ট্রের অথা আন্তর্জাতিক কোনো সংস্থার সাথে বিদ্যমান সম্পর্ক ক্ষুণ্ণ হতে পারে এরূপ তথ্য।
৩. কোনো বিদেশি সরকারের নিকট হতে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য।
৪. কোনো তথ্য প্রকাশের ফলে কোনো তৃতীয় পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে এরূপ ব্যবসায়িক অন্তর্নিহিত গোপনীয়তা বিষয়ক তথ্য।
৫. কোনো তথ্য প্রকাশের ফলে কোনো বিষয়ে ব্যক্তি বা সংস্থাকে লাভবান বা ক্ষতিগ্রস্ত কোনো আগাম তথ্য।
৬. কোনো তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হতে পারে বা অপরাধ বৃদ্ধি পেতে পারে এরূপ তথ্য।
৭. কোনো তথ্য প্রকাশের ফলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরূপ তথ্য।
৮. কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুদ্র হতে পারে এরূপ তথ্য।
৯. কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনের নিরাপত্তা বিপদাপন্ন হতে পারে এরূপ তথ্য।
১০. তদন্তাধীন কোনো বিষয় প্রকাশ তদন্ত কাজে বিঘ্ন ঘটতে পারে এরূপ তথ্য।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।