1 Answers
পণ গ্রহণ করা ও প্রদান করা দুটিই অপরাধ- এ বাক্যটির সাথে আমি পুরোপুরি একমত।
পণপ্রথা একটি সামাজিক ব্যাধি। কন্যাকে পাত্রস্থ করার সময় বর পক্ষকে যদি নগদ অর্থ, সম্পদ প্রভৃতি দিতে হয় সেটাই পণ। প্রাচীনকাল থেকেই প্রচলিত এ প্রথাটি আমাদের অনেক ক্ষতি করেছে। এ পণ প্রথার জন্য এমন অনেক পরিবার আছে যাদের সংসার ভেঙ্গে গেছে। এমন অনেক নারী আছে যারা প্রতিনিয়ত পণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি পণের জন্য স্বামী বিভিন্ন উপায় অবলম্বন করে স্ত্রীকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করছে না। এর মূলে রয়েছে অশিক্ষা, অজ্ঞতা, অসেচতনতা পিতৃতান্ত্রিক ও পুরুষ-নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা ।
বর্তমান সমাজ ব্যবস্থায় এই পণপ্রথা নিন্দনীয় ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এ সমস্ত জঘন্য অপরাধমূলক কাজকর্ম থেকে সমাজকে রক্ষা করার জন্য আমরা এগিয়ে আসব। এ জঘন্য প্রথা নির্মূল করার জন্য দরকার আমাদের দৃষ্টিভঙ্গির পরিবতন, সামাজিক প্রতিরোধ, নারীকে শিক্ষিত ও সচেতন করে যথাযোগ্য মর্যাদা দান এবং সকলকে পণের ব্যাপারে নিরুৎসাহিত করা ও সকলে মিলে স্লোগান দেওয়া 'পণ গ্রহণ ও প্রদান করা সামাজিক অপরাধ' এর মাধ্যমে এ প্রথা নির্মূলে সহায়ক ভূমিকা পালন করা। তাহলে আমাদের সমাজ থেকে এ প্রথা চিরতরে নির্মূল হবে এবং সমাজে শান্তি বিরাজ করবে।