1 Answers
না। আমি মনে করি, উদয়ের আচরণে স্বাধীনতার সঠিক ব্যবহার লক্ষ করা যায় না। আমার মতামতের সপক্ষে যুক্তি প্রদান করা হলো-
যায়। অন্য কথায় বলা যায়, বাধ্যতাবিহীন স্বাধীনতা মোটেই স্বাধীনতা নয়, অন্যদিকে স্বাধীনতাবিহীন বাধ্যতাও খাটি বাধ্যতা নয়। স্বাধীনতা ও বাধ্যতার লক্ষ্য এক এবং তারা চলে সমান্তরালভাবে। যীশুর জীবনে বাধ্যতা ছিল একটি অন্যতম গুণ। উদ্দীপকে উদয় ভালো ছাত্র হলেও সে পিতামাতা বা গুরুজনদের কথা শোনে না। বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। ঢাকার কলেজে পড়ালেখার ব্যাপারে বাবা-মা বাধা দিলেও সে তা উপেক্ষা করে ঢাকায় যায়। সে তার ভাইবোনদের প্রতি খেয়াল করে না। এ। ক্ষেত্রে সে অবাধ্য হয়ে নিজ স্বাধীনতা প্রকাশ করছে। কিন্তু স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। এভাবে সমাজের সব মানুষ যদি তাদের স্বাধীনতাকে যথেচ্ছভাবে ব্যবহার করে, তাহলে সমাজে দেখা দেবে চরম বিশৃঙ্খলা। সুতরাং বলা যায় যে, উদয়ের আচরণে স্বাধীনতার সঠিক ব্যবহার লক্ষ করা যায় না।
মূলকথা: বাধ্যতা ও স্বাধীনতা অঙ্গাঙ্গীভাবে জড়িত।