1 Answers

হ্যাঁ, উদ্দীপকের হাসানের কর্মকাণ্ডে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি।

শিক্ষা মানুষের সার্বিক উন্নতি সাধন করে। শিক্ষা মানুষের মানসিক উৎকর্ষতা বৃদ্ধি করে। মানুষের আত্মিক মুক্তি ঘটায়। মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষকে অর্থচিন্তা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর আহ্বান জানিয়েছেন। লেখক মনে করেন প্রকৃত শিক্ষা জীবনে সোনা ফলাতে পারে। মানুষের মূল্যবোধকে জাগ্রত করতে পারে। এ প্রবন্ধে লেখক শিক্ষার অপ্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তিকে বড় করে দেখেছেন। উদ্দীপকের হাসানের কর্মকান্ডে লেখকের এই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। কারণ হাসান উচ্চপদে চাকরি করেও সৎ থেকেছে। অনৈতিকভাবে অর্থ উপার্জনকে ঘৃণা করেছে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে সবার সম্মান পেয়েছে।

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে শিক্ষার কাজ মানুষের মূল্যবোধ তৈরি করা এবং মানুষকে মুক্তির স্বাদ অনুভব করতে সাহায্য করা। উদ্দীপকের হাসানের মধ্য সেই মূল্যবোধ প্রকাশ পেয়েছে। এই দিক বিবেচনায় তাই আমি মনে করি তার কর্মকান্ডে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

6 views

Related Questions