1 Answers

ভূমিকম্পের প্রেক্ষিতে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরসনে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আমি মনে করি।

প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগের সঠিক পূর্বাভাস ক্ষয়ক্ষতির হার কমাতে সহযোগিতা করে থাকে। কিন্তু অন্যান্য দুর্যোগের চেয়ে ভূমিকম্পের প্রকৃতি আলাদা। কেননা এটি অকস্মাৎ সংঘটিত হয়, খুবই ক্ষণস্থায়ী এবং ভূঅভ্যন্তরে ঘটে থাকে। এটি কোনো পূর্বাভাস দেয়া না। ফলে সরাসরি পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই। তবে যথাযথ কিছু পদক্ষেপ গ্রহণ করলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যায়। যেমন বাড়ি তৈরির সময় মাটি পরীক্ষা করে এর ভিত্তি সুদৃঢ় ও মজবুত করতে হবে। বাড়ি থেকে বের হওয়ার একাধিক পথ এবং বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে। একাধিক ভবনের মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হবে। এছাড়া ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সুইচ বন্ধ রাখতে হবে এবং নিরাপদ ও খোলা জায়গায় আশ্রয় নিতে হবে।

সুতরাং আমরা বলতে পারি যে, যথাযথ পদক্ষেপের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব। 

4 views

Related Questions