1 Answers
উদ্দীপকে উল্লিখিত জনি ও বনি দুজন একই পরিবারে বসবাস করে এবং তারা চাচাতো ভাই হওয়া সত্ত্বেও তাদের আচরণের মধ্যে এবং সামাজিকীকরণে ব্যাপক পার্থক্য বিদ্যমান।
উদ্দীপকের জনির আচরণে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ ব্যবস্থা দায়ী। তাই জনিকে বনির মতো করে গড়ে তুলতে যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে তা হলো- পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে হবে, যথার্থ নৈতিক ও ধর্মীয় শিক্ষা দান করতে হবে, ভালোমন্দের পার্থক্য বোঝাতে হবে। বন্ধু নির্বাচনে সতর্ক হতে শিক্ষা দিতে হবে, শিশুদেরকে সংস্কৃতিমনা, সাহিত্যপ্রেমী ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। তাছাড়া সামাজিকীকরণের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে জনির মতো ছেলেদেরকে বনির মতো করে গড়ে তোলার সম্ভব বলে আমি মনে করি।
4 views
Answered