1 Answers
ছেলেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রায়হান সাহেব তাকে নিয়ে বিভিন্ন সামাজিক ও জাতীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। তার পদক্ষেপটি আমি যথার্থ বলে মনে করি।
আমাদের দেশে যে সকল সামাজিক ও জাতীয় অনুষ্ঠান হয়ে থাকে সেগুলোর মধ্যে টীকাদান কর্মসূচি, বিজয় দিবসের অনুষ্ঠান, ভাষা দিবসের অনুষ্ঠান ইত্যাদি অন্যতম। এসব অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধের জন্ম হয়। এছাড়া এখান থেকেই তারা বিভিন্ন সামাজিক রীতিনীতি সম্পর্কে জানতে পারে।
বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন- লিও ক্লাব, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট ইত্যাদিতে সম্পৃক্ত করার মাধ্যমে রায়হান সাহেব তার ছেলেকে শিষ্টাচার ও আদর্শ মূল্যবোধের শিক্ষা দিতে চান। তিনি তার ছেলেকে প্রতিবেশিদের প্রতি দায়িত্ববান, অন্যের মতামতকে মূল্যায়ন করা, বিপদে ধৈর্য ধারণ করা, অন্যকে সাহায্য করা, সমাজপ্রীতি ইত্যাদি শিক্ষাদানের মাধ্যমে নৈতিক চরিত্রের অধিকারী করতে চান। এ সকল কাজের পেছনে তার একটাই উদ্দেশ্য তার ছেলে যেন সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে এবং সুনাগরিক হয়ে দেশের উন্নয়নে সর্বদা অগ্রগামী ভূমিকা পালন করে।