1 Answers

সুনাগরিকের গুণাবলি বিশ্লেষণের ভিত্তিতে বলা যায়, উদ্দীপকের রফিক সাহেব একজন সুনাগরিক।

রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান সে সব সমস্যা সহজে সমাধান করতে পারে। যার বিবেক আছে সে ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। আর যে আত্মসংযমী সে বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে। এসব গুণসম্পন্ন নাগরিকদের বলা হয় সুনাগরিক। অর্থাৎ সুনাগরিকের প্রধানত তিনটি গুণ থাকে। যথা- বুদ্ধি, বিবেক ও আত্মসংযম।

রফিক সাহেবের মধ্যে সুনাগরিকের এ তিনটি গুণ রয়েছে। উদ্দীপকের রফিক সাহেব DESCO-তে চাকরি করেন। একজন শিল্পপতি তার কারখানার বিরাট অঙ্কের বিদ্যুৎ বিল কমিয়ে দেওয়ার বিনিময়ে রফিক সাহেবকে ৫০ হাজার টাকা দিতে চাইলে তিনি তা গ্রহণ না করে শিল্পপতির নামে দুদকে অভিযোগ করেন। বুদ্ধিমান বলেই রফিক সাহেব শিল্পপতির নামে দুদকে অভিযোগ করে সমস্যা সমাধান করেছেন। এছাড়া ৫০ হাজার টাকা না নিয়ে তিনি আত্মসংযমের পরিচয় দিয়েছেন। অর্থাৎ সুনাগরিক হিসেবে তিনি নিজেকে লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করেছেন। এছাড়া রফিক সাহেব নির্ধারিত সময়ে সঠিকভাবে হিসাব করে সরকারকে আয়কর দেন, যা সুনাগরিকের অন্যতম গুণ বিবেকবোধের পরিচায়ক। কেননা বিবেকবান নাগরিক অধিকার ভোগের পাশাপাশি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে।
উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, সুনাগরিক হতে হলে একজন ব্যক্তিকে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম এ তিনটি গুণের অধিকারী হতে হয়। রফিক সাহেবের মধ্যে সুনাগরিকের এ গুণাবলি রয়েছে। তাই তিনি একজন সুনাগরিক।

5 views

Related Questions