1 Answers
উদ্দীপকের দ্বিতীয় অংশে পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, যা সুনাগরিক গড়ে তুলতে সহায়ক।
পৌরনীতি নাগরিক অধিকার ও কর্তব্যের পাশাপাশি নাগরিক জীবনের সাথে যুক্ত সব প্রতিষ্ঠান ও আচরণ সম্পর্কে আলোচনা করে। সুনাগরিক হিসেবে আদর্শ সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হলে পৌরনীতি পাঠের গুরুত্ব অপরিসীম। এ বিষয়টি পাঠের মাধ্যমে নাগরিকতার যাবতীয় দিক সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়।
সুদূর অতীতে নাগরিক জীবনের সূত্রপাত, নাগরিকতার স্বরূপ, বর্তমান যুগে নাগরিকতার ধরন, নাগরিকতা অর্জনের পদ্ধতি এবং ভবিষ্যৎ নাগরিকের সম্ভাব্য আচরণ ও কার্যাবলি ইত্যাদি বিষয় পৌরনীতি পাঠের মাধ্যমে জানা যায়। পৌরনীতিই ব্যক্তিকে সুনাগরিকে পরিণত হওয়ার জন্য অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞানদান করে। একইসঙ্গে কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগে সচেষ্ট হতে তাগিদ দেয়। এ সচেতনতার ফলে নাগরিকরা রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হয়।
পরিশেষে বলা যায়, পৌরনীতি ও নাগরিকতা বিষয়টির অধ্যয়ন সুনাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।