1 Answers

দৃশ্যকল্প-২-এ যে আইনের কথা বলা হয়েছে তা যেন রোমান আইনেরই প্রতিচ্ছবি।

বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে নাগরিকদের জন্য আইন প্রণয়ন করা। রোমান আইন প্রায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে ধীরে ধীরে বিকাশ লাভ করেছে। পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হয়। রোমান সম্রাট প্রথম জাস্টিনিয়ান কর্তৃক ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জপাতে, সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লেখা হয় এবং জনগণকে দেখানোর জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। রোমীয় আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান ছিল। রোমান আইনকে তিনটি শাখায় ভাগ করা হয়েছে। বেসামরিক আইন : এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। এই আইন লিখিত-অলিখিত দুই রকমের ছিল। জনগণের আইন : এ আইন সব নাগরিকের জন্য প্রযোজ্য ছিল। তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনে ছিল। তবে এর মাধ্যমে দাসপ্রথাও স্বীকৃতি লাভ করে। প্রাকৃতিক আইন: এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে।

দৃশ্যকল্প-২-এ বলা হয়েছে 'ক' গোষ্ঠীর লোকেরা আইনের ব্যাপারে অত্যন্ত কঠোর। তারা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য আইনসমূহ লিখে জনগণের পড়ার জন্য গাছের ডালে টাঙিয়ে রাখত। 'ক' গোষ্ঠীর লোকের এমন কর্মকাণ্ডের সাথে উপরে আলোচিত রোমান সভ্যতার অধিবাসীদের মিল রয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-২-এ বর্ণিত আইন রোমান আইনেরই প্রতিচ্ছবি।

4 views

Related Questions