উদ্দীপকের উক্ত ঘটনাটি যেন রামায়ণেরই প্রতিচ্ছবি- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
রামায়ণ অন্যতম প্রাচীন একটি ধর্মগ্রন্থ। এ গ্রন্থের কাহিনী সম্পর্কে জানা যায়, দশরথের বড় ছেলে রাম ছিলেন খুবই প্রজাবৎসল একজন রাজা। আদর্শের দিক থেকেও তিনি ছিলেন। সর্বাগ্রে। তাঁর রাজত্বে কেউ কখনও কোনোরূপ দুঃখ ভোগ না করে এ ব্যাপারে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। সকল প্রজাদের দ্বারে দ্বারে ঘুরে তিনি খোঁজ নিতেন, প্রজারা কেমন আছেন। তাছাড়া তিনি তাঁর স্ত্রী সীতাকে খুব ভালোবাসতেন। প্রজাদের মনোরঞ্জনের জন্য তিনি তার পরমা সুন্দরী স্ত্রীকে ত্যাগ করতেও দ্বিধা করেননি। উদ্দীপকের ঘটনায়ও আমরা দেখতে পাই, দয়াময় সিংহ নামে এক ধনী লোক ছিলেন। তিনি সবসময় তাঁর গ্রামের উন্নতি চাইতেন। গ্রামের সকল মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করে এবং তাদের যেন কোনো অভাব না থাকে সেদিকে তার নজর থাকত সবসময়। তিনি গ্রামের অসহায় মানুষের কথা ভেবে সুন্দরী স্ত্রীকে ত্যাগ করতেও দ্বিধা করেননি। যা রামায়ণের শ্রীরামচন্দ্রের কাহিনীর সাথে স্যূদশ্যপূর্ণ।
সুতরাং দেখা যায়, উদ্দীপকের দয়াময় সিংহের ঘটনা ও রামায়ণের ঘটনার কাহিনী একই। তাই একথা নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকের ঘটনাটি যেন রামায়ণেরই প্রতিচ্ছবি।