1 Answers

মহাভারতের মূল বিষয়বস্তু হচ্ছে কৌরব ও পান্ডবদের যুদ্ধের কাহিনী। পুলিশ ও রাজনৈতিক কর্মীদের মাঝে ধাওয়া ও পাল্টা ধাওয়ার মাধ্যমে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

কুরু-পাণ্ডবদের দ্বন্দ্বের মূলে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দম্ভ, রাজনীতির কূটকৌশলের আশ্রয়ে যেনতেন প্রকারের প্রতিপক্ষের ক্ষতিসাধন করা এবং ন্যায়, ধর্ম ও সত্যকে পরিহার করে অন্যকে তার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করা। তাই আমরা দেখি, মহাভারতে দুর্যোধনের সকল চক্রান্ত ব্যর্থ করে ধর্মের জয় হয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। কুরুবংশ ধ্বংস হয়েছে। এছাড়াও মহাভারত পাঠের মাধ্যমে আমরা রাষ্ট্রনীতি, সমাজনীতি, ধর্মতত্ত্ব, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা গঠনে উদ্বুদ্ধ হই। মহাভারত পাঠের মাধ্যমে আমরা ধর্মাচারণে উদ্বুদ্ধ হই। মানবিকতা ও নৈতিকতার শিক্ষা লাভ করি। এছাড়াও এতে আছে অধর্মের কথা, অধার্মিকের কথা এবং পরিণামে তাদের পরাজয় ও ধ্বংস হয়ে যাওয়ার কথা। সুতরাং আমরা বলতে পারি, আলোচ্য উক্তিটি যথার্থ ও যৌক্তিক।

6 views

Related Questions