1 Answers
আলোচ্য উদ্দীপকের অজন্তা দুর্গাপূজা উপলক্ষে মা দুর্গাকে খুশি করানোর জন্য সকাল থেকেই 'বিভিন্ন উপকরণ জোগাড় করতে শুরু করে। যেমন- দানাদার খাদ্যশস্য হিসেবে ধান, মুগ, যব ইত্যাদি। ভোগের উপকরণ হিসেবে বিভিন্ন প্রকার শস্য, ফলমূল, দুধ, মিষ্টি। আরতির উপকরণ, মহাস্নানের জন্য তেল, দন্ত মার্জনী, আখের রস, একটি মাটির বাটিতে আতপ চাল ও তিলের তেল প্রয়োজন হয়। জলীয় উপকরণ হিসেবে গরম জল, ডাবের জল, সর্বোষধি, মহৌষধি, সমুদ্র জল, বৃষ্টির জল, ঝর্ণার জল এবং পদ্মফুলের রেনুর জল প্রয়োজন হয়। অন্যান্য উপকরণের মধ্যে ঘট, গামছা, ফুল, চাঁদমালা, অধিবাস তেল, বোঁটাসহ ডাব, দুটি শাড়ি, গঙ্গাজল, সিঁদুর, আলতা, কুশা দিয়ে তৈরি তিনটি আংটি প্রভৃতির প্রয়োজন হয়। এছাড়াও পাঁচটি রঙের গুঁড়া জাতীয় পদার্থ (হলুদ, ধান, কুসুম ফুল বা লাল আবীর, নারিকেলের খোসা পোড়ানো ছাই, বেলপাতা বা বেলপাতা পোড়ানো ছাই), পাঁচ জাতীয় গাছের পাতা (পাকুড়, কলাগাছ, সুপারি, জগডুমুর, আম), পঞ্চরত্ন হিসেবে সোনা, হীরা, পান্না, মুক্তা, নীলকান্ত মনি ইত্যাদি প্রয়োজন হয়। পঞ্চকোষী হিসেবে পাঁচটি গাছের (জাম, বেরিলা, শিমুল, কুল, বকুল) ছালের গুড়ার প্রয়োজন হয়। ঘটের উপর স্থাপনের জন্য গামছা, ভগবান বিষ্ণুর জন্য ধুতি, বোধন ও চন্ডী পূজার জন্য একটি করে শাড়ি প্রদান করা হয়। ঘট, একটি আয়না, চারটি তীর, হরতকী ফুল, চাঁদমালা আসন ইত্যাদি। কপূর মিশ্রিত জল, চন্দন এবং হস্তিদন্ত মৃত্তিকা, বরাহদন্ত মৃত্তিকা, গজদন্ত মৃত্তিকা, বৃষদশৃঙ্গ মৃত্তিকা, রাজদ্বার মৃত্তিকা ইত্যাদি দুর্গাদেবীর স্নানের উপকরণ।
উপরিউক্ত উপকরণের সাহায্যে পূজার মাধ্যমে অজন্তা দুর্গা দেবীকে খুশি করানোর চেষ্টা করে।