1 Answers

সন্ন্যাস নিতে হলে পিতামাতার সম্মতি লাগে। পিতামাতার প্রতি সন্তানের অনেক দায়িত্ব-কর্তব্য থাকে। পিতামাতার কষ্ট, ধৈর্য, সাধন ও শ্রমের ফলশ্রুতিতে সন্তানের সুন্দর জীবন গড়ে ওঠে। সন্তানকে গড়ে তোলার জন্য বাবা-মা সীমাহীন ত্যাগ স্বীকার করেন। তাদের ঋণ কখনও শেষ হয় না। কিন্তু সন্ন্যাসী হলে পিতামাতা দায়িত্ব-কর্তব্য পালন করা হয় না। মা-বাবার মায়ার বন্ধন ছেড়ে দেশ-দেশান্তরে ঘুরে বেড়াতে হয়। অনেক সময় বাবা- মায়ের মৃত্যুর পরও হয় তাদের মুখাগ্নি করার সুযোগও পাওয়া যায় না। আর বাবা-মায়ের মনে কষ্ট দিয়ে তাদের বিনা অনুমতিতে ঈশ্বরের আরাধনা করলে তা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয় না। তাই সন্ন্যাস নিতে হলে বাবা-মায়ের সম্মতির প্রয়োজন হয়। আবার একজন ব্যক্তি সন্ন্যাসী হলে সে মানবের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়। ঈশ্বরের কাছে সে প্রিয়পাত্র হিসেবে বিবেচিত হয়। সন্তানের এসব পুণ্যের ভাগ পিতামাতা হিসেবে তারাও পায়। সন্তানের জন্য সমাজের কাছে তারাও সম্মানিত হয়। তাই বলা যায়, সন্ন্যাস নিতে হলে পিতামাতার সম্মতির প্রয়োজন হয়।

4 views

Related Questions