1 Answers
"উদ্দীপকের গান এবং 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটির বক্তব্য একই প্রজন্মের জন্য"- উক্তিটি যথার্থ।
বাঙালি জাতি সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে এনেছে তাঁদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। কারণ বাঙালি বীরের জাতি। আর আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রসর হতে পারে সেজন্য তাদের মুক্তিযুদ্ধের সঠিক প্রেক্ষাপট জানার সুযোগ করে দিতে হবে।
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার মধ্য দিয়ে কবি আমাদের ১৯৭১ সালের ৭ই মার্চের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। জনসমুদ্রের জোয়ার জেগেছিল সেদিন ঢাকার রেসকোর্স ময়দানে। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে 'রাজনীতির কবি' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকবি রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে মঞ্চে উঠলেন। শোনালেন বাঙালির আশার বাণী। কবি সেই স্মৃতিকে আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চেয়েছেন। উদ্দীপকের গানেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ড়াকের বিষয়টি উঠে এসেছে। প্রকাশিত হয়েছে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি। বাংলাদেশের মুক্তিসংগ্রামে সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়েছিল লাখ লাখ মানুষ।
উদ্দীপকের গানটি নতুন প্রজন্মের জন্য। যাতে তারা একাত্তরের সঠিক চেতনায় নিজেদের এগিয়ে নিতে পারে। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার বক্তব্যেও একই চেতনা প্রকাশিত হয়েছে। তাই মন্তব্যটি যথার্থ।