1 Answers

অপহরণ ও আত্মসাৎ এ দুটি কারণে সমাজে নানা অশান্তি এবং বিশৃঙ্খলা তৈরি হয় এবং সমাজের ভারসাম্য নষ্ট বিঘ্নিত হয়। মানুষের মানুষের আস্থা কমে যায়। আর তাই আনন্দের বাবা এ দুটি অপরাধকে নৈতিকতার মূলবোধের মানদণ্ডে অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করেছেন। শুধু নৈতিকতার বিচারেই নয় ধর্মের দৃষ্টিকোণ থেকেও পরের দ্রব্য অপহরণ এবং আত্মসাৎ করা অধর্ম। আর অধর্ম করলে পাপ হয়। আমরা জানি, পাপ করলে ইহলোকে শাস্তি ভোগ করতে হয় এবং পরলোকেও নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অতএব, এখানে নৈতিকতাবোধ এবং ধর্মানুমোদিত আচরণের মাঝে সূক্ষ্ম সম্পর্ক বিদ্যমান।

উদ্দীপকে নৈতিকতার যে শিক্ষা ফুটে উঠেছে তা আনন্দের ব্যক্তি জীবনকে ছাপিয়ে সমাজ জীবনে ছড়িয়ে পড়লে সমাজের মানুষের মাঝে বিশ্বাস এবং সহযোগিতায় মনোভাব বৃদ্ধি পাবে।

7 views

Related Questions