"অরোভিল নগর প্রতিষ্ঠাই ছিল মহামায়ার শ্রেষ্ঠ অবদান" উক্তিটির যথার্থতা যাচাই কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মহামায়ার এক অভাবনীয় পরিকল্পনা ছিল অরোভিল নগর প্রতিষ্ঠা। ১৫ বর্গমাইল জুড়ে পৃথিবী ১২৬টি দেশে মাটি দিয়ে ১৯৭২ খ্রিষ্টাব্দে এ নগরীর কাজ শুরু হয়। প্রায় পঞ্চাশ হাজার লোকের বসবাসের স্থান। আধুনিক নগরের সকল সুযোগ-সুবিধা এখানে রয়েছে আন্তর্জাতিক মানব ঐক্যের জীবন্ত ল্যাবরেটরি। সবকিছু এখানে আছে। এখানে কাউকে খাজনা দিতে হয় না। সকলকে খাওয়ার দায়িত্ব প্রতিষ্ঠানের। সকল দেশেরই আচার-ব্যবহার ও খাদ্যরীতি সম্পূর্ণ বজায় রাখা হয়। প্রকৃতপক্ষে অরোভিল সকল প্রকার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের ঊর্ধ্বে ওঠে একমাত্র সত্যের সেবা কেন্দ্র। আধুনিক শিল্পকলা, বিজ্ঞান, দর্শন, আধ্যাত্মিক সাধনা সবকিছুর চর্চা এখানে হয়। এখানকার সকলেই এর জীবনযাত্রা ও উন্নতির অংশীদার। মহামায়ার পরিকল্পনা 'অনুযায়ী অরোভিল নগরটি গড়ে ওঠে। সেখানকার অধিবাসীরা মহামায়ার আদর্শকে শিরোধার্য করে সম্প্রীতির সাথে বসবাস করছে। তাই বলা যায়, অরোভিল নগর প্রতিষ্ঠায় ছিল মহামায়ার শ্রেষ্ঠ অবদান।