1 Answers

শিলার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে হালকা রঙের ও খাড়া রেখার পোশাক নির্বাচন করা উচিত বলে আমি মনে করি। 

পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে ব্যক্তিকে আরও মাধূর্যময় করে তোলা যায়। আবার পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখাও অনেক গুরুত্বপূর্ণ। কতগুলো রেখার সমন্বয়ে একটি পোশাকের আকৃতি গড়ে ওঠে। রেখার সুষ্ঠু বিন্যাসের মাধ্যমে দেহের ছোট খাটো ত্রুটি গোপন করা যায়।

উদ্দীপকের শিলার গায়ের রং শ্যামলা এবং সে খর্বকায় ও স্থূল প্রকৃতির। একটি অনুষ্ঠানে সে জাঁকজমকপূর্ণ বড় ছাপার ও ভারী জমিনের পোশাক পরে। পোশাকের রং সঠিকভাবে করলে একটি সাধারণ মেয়েকে অসাধারণ মনে হয়। দেহাকৃতি, বয়স, ব্যক্তিত্ব, উপলক্ষ ইত্যাদি অনুসারে পোশাকে উপযুক্ত রং নির্বাচনে ব্যক্তির আত্মবিশ্বাস ও দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়। যেহেতু শিলার গায়ের রং অনুজ্জ্বল। তাই তাকে হালকা উজ্জ্বল রঙের পোশাক পরিধানে কিছুটা ফর্সা লাগবে। আবার সে খর্বকায় ও স্থূল। তাই তার জন্য খাড়া রেখার পোশাক বেশি উপযোগী। এতে তার দেহের খাটো ভাব দূর হবে এবং তাকে দেখতে চিকন ও লম্বা মনে হবে।

তাই শিলার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে হালকা রঙের, খাড়া রেখার পোশাক নির্বাচন করতে হবে।

5 views

Related Questions