"প্রদীপ রায় ও জামিলের ধর্ম ভিন্ন হলেও উভয়ের লক্ষ এক" - উক্তিটি পর্যালোচনা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
প্রদীপ রায় ও জামিল দুজনই ভিন্ন ধর্মাবলম্বী। তাদের উপাসনা পদ্ধতিও ভিন্ন। কিন্তু দুজনেরই লক্ষ্য একটাই সেটি হচ্ছে ঈশ্বর লাভ।
জামিল সাহেবের পালনকৃত ধর্ম হচ্ছে ইসলাম। সে তাঁর ধর্মানুসারে প্রতিদিনই নামায পড়ে, রোযা করে, বিভিন্ন ইসলামিক ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করে, অসহায় লোকদের সাহায্য করে এবং এক আল্লাহর প্রার্থনা করে এবং নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। তার লক্ষ্য একটাই আল্লাহকে পাওয়া। প্রদীপ রায়ও তার ধর্মানুযায়ী প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে দেবী দুর্গার আরাধনায় মত্ত হয় এবং বছরের বিভিন্ন সময়ে অন্যান্য দেব-দেবীরও আরাধনা করে। কারণ সে জানে, দেব-দেবীরা ভিন্ন হলেও তাঁরা ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তিমাত্র। তাঁদের আরাধনাই পরোক্ষভাবে ঈশ্বরের আরাধনা। দেব-দেবীরা যদি সন্তুষ্ট থাকেন তাহলে ঈশ্বরও সন্তুষ্ট থাকবেন। ঈশ্বর সন্তুষ্ট থাকলে তার মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষলাভ হবে।
সুতরাং বলা যায়, জামিল সাহেব ও প্রদীপ রায়ের ধর্ম ভিন্ন হলেও তাদের উভয়েরই লক্ষ্য ও উদ্দেশ্য এক- আর তাহলো ঈশ্বর লাভ।