1 Answers

উদ্দীপক পাঠের মাধ্যমে আমরা জানতে পারি, বাপ্পি আর গুরুগৃহে ফিরে যায়নি। কারণ বর্তমান সমাজের ছেলেমেয়েরা চতুরাশ্রম চর্চা সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি। বাপ্পি তার ব্রহ্মচর্য শেষ করে লম্বা চুল, মলিন কাপড় এবং শীর্ণকায় চেহারা নিয়ে যখন বাড়িতে আসল, তখন তার বন্ধুরা তার দিকে কৌতূহলের চোখে তাকাতে লাগল। এগুলো বাপ্পির ভালো লাগেনি তাই সে তার বাবার ওপর রাগ করে। তার ধারণা ছিল বাবা যদি তাকে গুরুগৃহে প্রেরণ না করত তাহলে তাকে আর এ পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। অন্যদিকে, বর্তমানে যে আধুনিক শিক্ষা তার সঙ্গে ব্রহ্মচর্যের তেমন কোনো মিল না থাকা এবং পোশাক-পরিচ্ছদ ও লম্বা চুলের কারণেও তাকে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যা তাকে খুব বিরক্তিকর অবস্থায় ফেলে দেয়।

4 views

Related Questions