1 Answers

মহানবি (স.) বিদায় হজের ভাষণে বলেছিলেন, "আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরে রাখ, তাহলে কখনো পথহারা বা পথভ্রষ্ট হবে না। আর তা হলো- আল্লাহর কালাম বা আল কুরআন ও সুন্নাহ তথা হাদিস।” তিনি আরও বলেছিলেন, "মনে রেখ, দেশ, বর্ণ-গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান। আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো আল্লাহ ভীতি ও সৎকর্ম। সে ব্যক্তিই সবচেয়ে সেরা, যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে।”

মহানবি (স.)-এর উল্লিখিত নির্দেশের আলোকে জনাব সিহাব চৌধুরী নিজের জীবনকে গঠনের সিদ্ধান্ত নেয়। তিনি প্রতিজ্ঞা করেন, মানুষের সাথে অন্যায় আচরণ করবেন না, সকল ভেদাভেদ ভুলে মুসলিম হিসেবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবেন। জীবনের সকল কাজকর্মে কুরআন ও হাদিসের পূর্ণ নির্দেশনা অনুসরণ ও অনুকরণ করবেন।

তাই বলা যায়, তার এ প্রতিজ্ঞা বিদায় হজের ভাষণের নির্দেশনার সাথে পুরোপুরি সংগতিপূর্ণ।

4 views

Related Questions