1 Answers

ফাহিমার ব্যবহারে নবি করিম (স.)-এর বিদায় হজের ভাষণের দাসদাসীদের প্রতি সদ্ব্যবহারের দিকটি ফুটে উঠেছে।

বিদায় হজের ভাষণে মহানবি (স.) জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের শাশ্বত বাণী উল্লেখ করেছেন। বিশ্ব ইতিহাসে এ ভাষণ মানবাধিকারের সনদ হিসেবে বিবেচ্য। মহানবি (স.)-এর এ ভাষণের একটি বিশেষ দিক হলো দাসদাসীদের সাথে সদাচরণ। মহানবি (স.) বলেন, "তোমরা দাসদাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। তোমরা যা আহার করবে, পরিধান করবে, তাদেরও তাই আহার করাবে ও পরিধান করাবে।”

উদ্দীপকটি পাঠ করে আমরা ফাহিমার ব্যবহারে মহানবি (স.)-এর এ নির্দেশেরই প্রতিফলন দেখতে পাই। ফাহিমা তার বাসার কাজের মেয়েকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। এটি একটি প্রশংসনীয় বিষয়। ফাহিমার মতো সকল মুসলিম পরিবারে একই চিত্র দেখার প্রত্যাশা সকলের।

5 views

Related Questions