1 Answers
আনোয়ার সাহেবের শেষ বাক্যগুলো হলো- 'দাসদাসীদের প্রতি তোমরা সদ্ব্যবহার করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। স্ত্রীদের সাথে সদয় আচরণ করবে।' উক্ত বাক্যগুলো রাসুল (স.)- এর বিদায় হজের ভাষণে প্রতিফলিত হয়েছে।
জাহিলি যুগে সবচেয়ে নির্যাতিত ও নিষ্পেষিত ছিল দাসদাসীরা। তাদের জীবন-মরণ তাদের মনিবের ইচ্ছার ওপর নির্ভর করত। তাদের কোনো প্রকার অধিকার ছিল না। রাসুল (স.) তাদের অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, "দাসদাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। তোমরা যা আহার করবে ও পরিধান করবে তাদেরকেও তা আহার করাবে ও পরিধান করাবে। তারা যদি কোনো অমার্জনীয় অপরাধ করে ফেলে, তবে তাদের মুক্ত করে দিবে, তবুও তাদের সাথে দুর্ব্যবহার করবে না। কেননা তারাও তোমাদের মতো মানুষ, আল্লাহর সৃষ্টি।" রাসুল (স.) ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে পূর্ববর্তী অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। আর বাড়াবাড়ির মানে হলো- কোনো অমুসলিমকে ধর্মান্তরিত করতে বল প্রয়োগ না করা বা কোনো প্রকার মানসিক চাপ সৃষ্টি না করা। তবে প্রত্যেক মুসলিমের ওপর ইসলামের আবশ্যকীয় বিষয়গুলো পালন করা বাধ্যতামূলক। এছাড়া রাসুল (স.) স্ত্রীদের প্রতি সদয় আচরণ করতে নির্দেশ দিয়েছেন। কারণ তারা হলো পুরুষের আচ্ছাদনস্বরূপ।
আনোয়ার সাহেবের বক্তব্যেও অনুরূপ চিত্র ফুটে উঠেছে। যা আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ করবে।