1 Answers

উদ্দীপকে হযরত মুহাম্মদ (স.)-এর বিদায় হজের ভাষণের কথা বলা হয়েছে। উক্ত ভাষণের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো-

১. অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে। 

২. স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করতে হবে। কারণ তাদের ওপর পুরুষদের যেমন অধিকার আছে, তেমনি পুরুষদের ওপরও তাদের অধিকার আছে। 

৩. আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আর অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করা যাবে না। ৪. সর্বদা অন্যের আমানত রক্ষা করতে হবে এবং পাপকাজ হতে বিরত থাকতে হবে।

৫. দেশ, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান। বংশগত শ্রেষ্ঠত্ব ভিত্তিহীন। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকওয়া ও সৎকর্ম। সে ব্যক্তিই সবচাইতে সেরা, যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে।

৬. ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কেননা পূর্বের অনেক জাতিই এ কারণে ধ্বংস হয়েছে। 

৭. মহানবি (স.)-এর মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে।

 

5 views

Related Questions