1 Answers
বইটিতে যে শেষ বুদ্ধের কথা বলা হয়েছে তিনিই বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। বুদ্ধবংসের বিবরণ অনুযায়ী গৌতম বুদ্ধই হলেন সর্বশেষ সম্যক সম্বুদ্ধ। যিনি খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে আবির্ভূত হয়েছিলেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা আড়াই হাজার বছরেরও আগে থেকে গৌতম বুদ্ধ প্রচারিত ধর্মপালন করে আসছেন। তারই প্রতিমূর্তি অথবা ছবি সামনে রেখে বৌদ্ধরা উপাসনা করেন। কারণ সর্বশেষ সম্যক সম্বুদ্ধরূপে তিনি মানুষের দুঃখমুক্তি ও তৃষ্ণাক্ষয়ের পথ প্রদর্শন করেছেন, নির্বাণ লাভের উপায় নির্দেশ করে গেছেন। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, আর্য মৈত্রের নামে আর একজন সম্যক সম্বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হবেন। এভাবে সময়ের স্রোতে দশ পারমী পূর্ণ করে অনন্তকালের ব্যবধানে একেক জন বুদ্ধের আবির্ভাব হয়।
উদ্দীপকের ত্রিয়ানের পঠিত বইটির সাথে 'বুদ্ধবংস' সাদৃশ্যপূর্ণ। বুদ্ধবংসের বর্ণনা অনুযায়ী আটাশজন বুদ্ধের শেষ জন ছিলেন গৌতম বুদ্ধ।
সুতরাং বলা যায়, উদ্দীপকের বইটিতে যে শেষ বুদ্ধের কথা বলা হয়েছে তিনিই বৌদ্ধধর্মের প্রচারক গৌতম বুদ্ধ।