1 Answers
হ্যাঁ, দৃশ্যকল্প-২ এ বর্ণিত শ্রদ্ধেয় বিমলানন্দ মহাথের-এর গুণাবলিতে গৌতম বুদ্ধের গুণাবলি প্রকাশিত হয়েছে।
দৃশ্যকল্প-২ এ বর্ণিত শ্রদ্ধেয় বিমলানন্দ মহাথের মারবিজয়ী, সর্ব তৃষ্ণা ক্ষয়ের মাধ্যমে দুঃখের অন্ত সাধনকারী তার জ্ঞানে লোকভূমি আলোকিত। তার এসব গুণাবলি সম্যক সম্বুদ্ধের বৈশিষ্ট্য নির্দেশ করছে। বুদ্ধগণের মধ্যে সর্বোত্তম হলো সম্যক সম্বুদ্ধ। সম্যক সম্বুদ্ধ বলতে বোঝায়, যিনি গুরুর সাহায্য ছাড়া স্বীয় আদর্শ ও কর্মের দ্বারা নিরলস প্রচেষ্টায় বুদ্ধত্ব লাভ করেছেন। তিনি সর্বোত্তম জ্ঞানের অধিকারী। সম্যক সম্বুদ্ধগণ জন্ম- জন্মান্তরের সাধনায় দশ পারমী পূর্ণ করেন। তিনি শেষজন্মে মানবকুলে উপযুক্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পূর্বের অনন্ত জন্মের সুকর্মের প্রভাবে এই জন্মে তিনি অর্হত্ব ফল বা সর্বজ্ঞতা অর্জন করে বুদ্ধ হন।
সম্যক সম্বুদ্ধগণ শুধু নিজের জন্য বুদ্ধ হন না। তাঁরা জগতের সর্বসত্তার পরম মুক্তির দ্বার উন্মোচনের ব্রত নিয়েই বুদ্ধ হন। এজন্য সকল জীবের কল্যাণে তাঁরা দুঃখ মুক্তির পথ ও নির্বাণলাভের উপায় প্রচার করেন।
উপরে উল্লেখিত গুণসম্পন্ন ব্যক্তি হলেন গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মাবলম্বীরা আড়াই হাজার বছরেরও আগে থেকে গৌতম বুদ্ধ প্রচারিত ধর্মপালন করে আসছেন। তারই প্রতিমূর্তি অথবা ছবি সামনে রেখে বৌদ্ধরা উপাসনা করেন। কারণ সর্বশেষ সম্যক সম্বুদ্ধরূপে তিনি মানুষের দুঃখমুক্তি ও তৃষ্ণাক্ষয়ের পথ প্রদর্শন করেছেন, নির্বাণ লাভের উপায় নির্দেশ করে গেছেন।