1 Answers
উদ্দীপকে বর্ণিত বুদ্ধ নয়টি বিশেষ গুণের অধিকারী হন।
বুদ্ধের নয়গুণ- বুদ্ধ অর্হৎ, সম্যকসম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন, সুগত, লোকজ্ঞ, অনুত্তর, পুরুষদম্য সারথী, শাস্তা ও বুদ্ধ-ভগবান এই নয়টি গুণ সম্পন্ন। এই গুণ রত্নের চেয়েও অধিক মূল্যবান। বুদ্ধ লোেভ, দ্বেষ, মোহ, অজ্ঞানতা, অহংকার, মিথ্যাদৃষ্টি, সন্দেহ, আলস্য মনের অস্থিরতা লজ্জাহীনতা ও পাপ ভয়হীনতা প্রভৃতি অরিকে হত বা বিনাশ করেছেন বলে তিনি 'অর্হৎ'। তিনি 'সম্যক সম্বুদ্ধ' এবং 'বিদ্যাচারণসম্পন্ন'" । তিনি পরম শান্তিময় নির্বাণে উপনীত হয়েছেন বলে তিনি 'সুগত'। তিনি 'লোকজ্ঞ'। নির্বাণ ধর্মে বুদ্ধ ছাড়া কোনো শিক্ষক নেই বলে তিনি 'অনুত্তর'। অদম্য পুরুষ বা প্রাণীকে দমন করতে সক্ষম বলে 'পুরুষদম্য সারথী'। তিনি দেব ও মানবের 'শাস্তা'। তিনিই 'ভগবান বুদ্ধ'।