1 Answers

শ্রদ্ধেয় শাসনপ্রিয় স্থবির বুদ্ধের নির্দেশিত সন্ন্যাস পথ অনুসরণ করেন। রাজকুমার সিদ্ধার্থ চারি নিমিত্ত দর্শন করে তন্মধ্যে সন্ন্যাসীকে দেখে আকৃষ্ট হয়ে পরবর্তীতে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা পোষণ করলেন। এমন ইচ্ছার কথা শুনে পিতা শুদ্ধোদন বজ্রাহত হলেন। তখন কুমার সিদ্ধার্থ বললেন, আমাকে চারটি বিষয়ে নিশ্চয়তা দিতে পারলে আমি সংসার ত্যাগ করব না।

১. আমি কোনোদিন জরাগ্রস্ত হবো না। 

২. আমি কোনোদিন ব্যাধিতে আক্রান্ত হবো না। 

৩. মৃত্যু কোনোদিন আমার জীবন কেড়ে নেবে না। 

৪. অক্ষয় সম্পদ যেন আমি লাভ করি।

পুত্রের শর্ত শুনে রাজা অবাক হয়ে বললেন অসম্ভব। তখন সিদ্ধার্থ গৌতম গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন।

উদ্দীপকের শাসনপ্রিয় স্থবির মানবজীবনের দুঃখ-কষ্ট, জরা, ব্যাধি, মৃত্যু ইত্যাদির কারণ উপলব্ধি করেন। এর থেকে মুক্তির জন্য তিনি বুদ্ধের নির্দেশিত পথ অনুসরণ করেন।

7 views

Related Questions