1 Answers

শ্রদ্ধেয় ভিক্ষুর পরবর্তী পর্যায়ের দেশনার বিষয়টি অবশ্যই বুদ্ধের গুণকে নির্দেশ করে।

বুদ্ধের গুণ অসীম, অবর্ণনীয় ও অচিন্তনীয়। তাঁর গুণগুলোকে নয়টি পর্যায়ে ভাগ করা যায়। সে হিসেবে বলা যায়, বুদ্ধের গুণ নয়টি। যথা-বুদ্ধ সব ধরনের শত্রুশূন্য মুক্ত মহাপুরুষ। তিনি সব বিষয়ে সম্যক জ্ঞানসম্পন্ন। অনুশীলনীয়তত্ত্ব ও উপযুক্ত আচরণ জ্ঞানসম্পন্ন। নির্বাণরূপ সুস্থানে সুন্দরভাবে পৌঁছেছেন। ত্রিলোক সম্পর্কে সম্যক জ্ঞানসম্পন্ন। শীল, সমাধি ও প্রজ্ঞাগুণের সর্বোচ্চ স্থানের অধিকারী। সব ধরনের অশুভ শক্তির দমনকারী। তিনি দেব ও মানুষগণের শিক্ষক ও পথপ্রদর্শক। অর্থাৎ তিনি দেবতা ও মানুষের কল্যাণে উপদেশ দেন এবং সত্যকে উপলব্ধি করে মুক্তির পথ দেখান। সব ধরনের জ্ঞানের পূর্ণতায় তিনি বুদ্ধ। আবার সমুদয় শ্রেষ্ঠ জ্ঞানের আধার বলে তিনি ভগবান। তিনি অসীম জ্ঞানের অধিকারী, তাঁর জ্ঞানের পরিধিও অনন্ত। তিনিই মহান পুরুষ।

বুদ্ধের এই গুণসমূহ অর্জন করা সাধারণের পক্ষে সম্ভব নয়। বুদ্ধ গুণাবলির যে কোনো একটি গুণ যার পক্ষে অর্জন করা সম্ভব, কেবল তিনিই এই গুণের গুরুত্ব উপলব্ধি করতে পারেন। উদ্দীপকে ভিক্ষুর পরবর্তী পর্যায়ের দেশনার বিষয়টি উক্ত বুদ্ধের গুণগুলোকেই নির্দেশ করে।

6 views

Related Questions