1 Answers
বুদ্ধের উপদেশ মেনে উদ্দীপকের সূত্রটি অর্থাৎ করণীয় মৈত্রী সূত্র ব্যবহার করে ভিক্ষুরা বর্ষাবাস সম্পন্ন করেন।
ভগবান বুদ্ধ শ্রাবস্তীতে অবস্থানকালে বর্ষাবাসের জন্য ভিক্ষুরা হিমালয় পর্বতের পাশে বনের মধ্যে বর্ষাবাস শুরু করলে সেখানকার বৃক্ষ দেবতাগণ ধর্মজীবন ও শীল তেজের প্রভাবে আতঙ্কিত হয়ে পড়ে। ভিক্ষুদের বিতাড়িত করার উদ্দেশ্যে বৃক্ষ দেবতারা রাতে ভয় দেখাতে লাগলো। বুদ্ধের উপদেশমতো ভিক্ষুরা করণীয় মৈত্রী সূত্র পাঠ ও মৈত্রী-ভাবনায় রত হলেন। করণীয় মৈত্রী সূত্র পাঠের প্রভাবে বৃক্ষদেবতাদের উপদ্রব বন্ধ হলো। মৈত্রী ও করুণার প্রভাবে বৃক্ষদেবতারা আর ভিক্ষুদের কোনো উৎপাত করলো না, অধিকন্তু অত্যন্ত সন্তুষ্টচিত্তে তাঁদের সেবায় রত হলো। অবশেষে ভিক্ষুরা সেখানে বর্ষাবাস শেষ করতে সক্ষম হন।
5 views
Answered