1 Answers

উদ্দীপকে বর্ণিত গহিরার গ্রামের বৈদ্যপাড়ার অধিবাসীদের সাথে বুদ্ধের সময়কালীন বৈশালী রাজ্যের অধিবাসীদের মিল রয়েছে।

বুদ্ধের সময়ে বৈশালী নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল। বৈশালীর অধিবাসী বজ্জি ও লিচ্ছবিরা বুদ্ধের অনুসারী ছিলেন। বৈদ্যপাড়া অধিবাসীদের সাথে বৈশালীর অধিবাসীদের মিল খুঁজে পাওয়া যায়। লিচ্ছবিরা বুদ্ধ ও সঙ্ঘের বসবাসের জন্য সুরম্য কুটাগারশালা বিহার নির্মাণ করে দেয়। বুদ্ধ ঐ বিহারে পাঁচবার বর্ষাবাস পালন করেন। বৈশালীতে অবস্থানকালে বুদ্ধ একাধিক সূত্র ও অনুশাসন দেশনা করেন। তার মধ্যে গৃহীদের জন্য 'সপ্ত অপরিহাণীয় ধর্ম' অন্যতম। বুদ্ধ বৈশালীর 'সারন্দ চৈত্যে' অবস্থানকালে বজ্জিগণের উদ্দেশে এ অনুশাসনসমূহ দেশনা করেন। বজ্জিরা এ অপরিহার্য উপদেশ অনুসরণ করে প্রাচীন আর্যাবর্তে নিজেদের অজেয় এবং উন্নত জাতিতে পরিণত করেছিলেন।

4 views

Related Questions