1 Answers
উদ্দীপকের গ্রন্থটির সাথে আমার ত্রিপিটক রচনার পটভূমির মিল রয়েছে।
বৃদ্ধ লিখিত আকারে কোনো ধর্মোপদেশ না দেওয়ায় শিষ্যরা তাঁর সকল উপদেশসমূহ কন্ঠস্থ করে ধারণ করে রাখতেন। তার মহাপরিনির্বাণের পর ভিক্ষুগণ উক্ত উপদেশসমূহ লিখিত আকারে সংগ্রহ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং মহাপরিনির্বাণের তিন মাস পর বৃদ্ধ বাণীকে অধিকৃত হওয়ার হাত থেকে রক্ষার্থে মহাকশ্যপ স্থবিরের নেতৃত্বে প্রথম সঙ্গীতের মাধ্যমে ত্রিপিটক সংকলন করা হয়। বিভিন্ন রাজন্যবর্গের সহায়তায় পরবর্তীকালে প্রায় ৬টি সংগীতের মাধ্যমে ত্রিপিটক সংকলন করা হয় যা ত্রিপিটকের পটভূমি হিসেবে পরিচিত।
উদ্দীপকে বলা হয়েছে, প্রাচীন ভারতে এক মহান সাধক ছিলেন। তিনি তার শিষ্যদের বিভিন্ন উপদেশ দান করতেন। তার শিষ্যরা সেগুলো কণ্ঠস্থ করে রাখত। সাধকের মৃত্যুর পর শিষ্যরা সাত মাসব্যাপী ধর্মসভার মাধ্যমে তার উপদেশ বাণীগুলো গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেন। এখানে ত্রিপিটক রচনার পটভূমির প্রতি ইঙ্গিত করা হয়েছে। বুদ্ধের মৃত্যুর পর ভিক্ষুরা প্রথম সঙ্গীতির মাধ্যমে বুদ্ধের বাণীগুলো লিপিবদ্ধ করেন। এরপর আরো কয়েকটি সঙ্গীতির মাধ্যমে ত্রিপিটকের সংস্কার করা হয়।