উদ্দীপকের তাসিনের সাজসজ্জার সাথে বাংলার কোন আমলের সাজসজ্জার মিল রয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের তাসিনের সাজসজ্জার সাথে বাংলার প্রাচীন আমলের সাজসজ্জার মিল রয়েছে।
প্রাচীন বাংলায় পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জার ব্যাপারে ধনাঢ্য লোক ছাড়া সাধারণ মানুষের মধ্যে বিশেষ আড়ম্বর ছিল না। তবে উৎসব অনুষ্ঠানে বিশেষ পোশাক ও সাজসজ্জার চল ছিল। প্রাচীন বাংলার মেয়েদের সাজসজ্জার ক্ষেত্রে টিপ পরা, খোঁপা বাঁধা, পায়ে আলতা দেওয়ার প্রচলন ছিল।
উদ্দীপকে দেখা যায়, তাসিন তার বোনের বিয়েতে চুলে খোঁপা বেঁধে কপালে টিপ পড়েছে। এছাড়া সে সুতির শাড়ি এবং ওড়না পরিধান করেছে ও পায়ে আলতা দিয়ে সেজেছে। তাসিনের এই ধরনের সাজসজ্জার সাথে প্রাচীন বাংলার সাজসজ্জার রীতি-নীতির মিল রয়েছে। প্রাচীনকালে মেয়েরা বিশেষ অনুষ্ঠানগুলোতে সাজসজ্জা করত। তারা শাড়ি, ওড়না পরিধানের পাশাপাশি মাথার চুলের খোঁপা বাঁধত। এছাড়া টিপ, আলতা, কুমকুম ইত্যাদি ব্যবহার করতে পছন্দ করত। উদ্দীপকের তাসিনও তার বোনের বিয়েতে সেভাবেই সেজেছে। তাই বলা যায়, তাসিনের সাজসজ্জার সাথে বাংলার প্রাচীন আমলের সাজসজ্জার মিল রয়েছে।