1 Answers

শাস্ত্রমতে জ্যেষ্ঠপুত্র শ্রাদ্ধের অধিকারী। তার অভাবে বয়োজ্যেষ্ঠতা অনুসারে ক্রমে ক্রমে অন্য পুত্রগণ শ্রাদ্ধ করতে পারে। আদ্যশ্রাদ্ধের প্রথমেই প্রণব তার বাবাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তারপর শ্রাদ্ধের উদ্দেশ্যে প্রথমে প্রদীপ প্রজ্বলিত করে বায়ুপুরুষ যজ্ঞেশ্বর ও ভূস্বামীর পূজা করবে। এরপর পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ আরম্ভ করবে। শ্রাস্ত্রানুযায়ী ছয়, আট ও ষোল প্রভৃতি দানের বিধান থাকলেও সে তার সাধ্যানুযায়ী দান সম্পন্ন করবে। এ শ্রাদ্ধানুষ্ঠানে তার পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত থাকবে এবং তারাও সাধ্যানুযায়ী কিছু না কিছু দান করবে। এ শ্রাদ্ধে গীতা পাঠের আয়োজন থাকবে। কোনো পণ্ডিত ব্যক্তি এ কাজ সম্পন্ন করবেন। শ্রাদ্ধের সময় আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, তাম্বুল, মালা, বিছানা প্রভৃতি মৃত ব্যক্তির উদ্দেশ্যে অর্থাৎ প্রণব তার বাবার উদ্দেশ্যে মন্ত্রোচ্চারণপূর্বক উৎসর্গ করবে। এরপর পিন্ডদান করে শ্রাদ্ধ সমাপ্ত করবে।

5 views

Related Questions