1 Answers
আলোচ্য উদ্দীপকে দেবব্রতের বড় ছেলে তার পিতার মৃত দেহটিকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি পরিয়ে শ্মশানে নিয়ে গেল। সেখানে মৃতদেহকে কুশের উপর শয়ন করানো হলো। রজত স্নান করে এসে পিতার দেহে তেল ও কাঁচা হলুদ মেখে স্নান করাল। এর পর মৃত দেহকে নতুন কাপড় ও মালা পরিয়ে, কপালে চন্দনের ফোঁটা দিল। চোখ, কান, নাক, মুখে কাসা দ্বারা আচ্ছাদন করল। পিন্ডদান শেষে চন্দন কাঠের চিতা সাজালো। এবার চিতায় মৃতদেহকে শোয়ালো। পিতার মৃতদেহকে তিনবার প্রদক্ষিণ করতে। করতে মন্ত্রপাঠ করল এবং চিতায় অগ্নিদান করল। দাহ শেষ হলে। দ্বাদশ আঙুলি পরিমিত আমকাঠ নিয়ে সাতবার চিতা প্রদক্ষিণ করল। চিতার জ্বলন্ত কাঠের উপর কুঠার দিয়ে সাতবার আঘাত করল। শ্মশান বন্ধুরা তিন কলস জল দিয়ে চিতার আগুন নিভিয়ে দিল। জলপূর্ণ একটি কলস চিতাভূমির উপর রেখে পেছন ফিরে কুঠার দিয়ে কলসটি ভেঙে রজত শ্মশান ত্যাগ করল। আর এভাবে সে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল।