1 Answers

দীর্ঘদিন মেরুদণ্ডের রোগে আক্রান্ত সুধীর কোনো উপায় না পেয়ে সন্নাসীর কথামতো অষ্টাঙ্গযোগ অনুশীলন করতে শুরু করে। এর ফলে সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।

আমরা জানি, অষ্টাঙ্গযোগের মাধ্যমে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চাপ প্রয়োগ করা হয়। এর ফলে যে যে স্থানে সমস্যা থাকে তা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সুধীর প্রত্যহ সকালে হলাসন অনুশীলন করতে শুরু করে। এ আসন অনুশীলনের সময় সুধীর তার পিঠ এবং মেরুদন্ডের ওপর মৃদু চাপ প্রয়োগ করে। এর ফলে তার মেরুদণ্ড সুস্থ ও নমনীয় হয়ে ওঠে। মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা বজায় থাকে। মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুকেন্দ্র ও মেরুদন্ডের দুপাশের পেশি সতেজ ও সক্রিয় হয়। এভাবে সুধীর এ কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করে।

4 views

Related Questions